Warning: Creating default object from empty value in /home/bhaduria/public_html/wp-content/themes/educational/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
প্রতিষ্ঠাতা পরিচালক এর বাণী প্রতিষ্ঠাতা পরিচালক এর বাণী
  1. admin@bhaduriamodelschoolandcollege.com : BMSC : Ruhul Amin
  2. ruhu9841@gmail.com : ruhul amin : ruhul amin

প্রতিষ্ঠাতা পরিচালক এর বাণী

প্রতিষ্ঠাতা পরিচালকের বাণী:

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে বিজ্ঞান আজ চরম উৎকর্ষ লাভ করেছে। বলা হয়, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান শিক্ষা ছাড়া আধুনিক সভ্যতা অচল। এজন্য বিজ্ঞানী হলডেন বলেছেন, ‘We need science more than before.’ বিজ্ঞানকে পাশ কাটিয়ে আধুনিক শিক্ষার ভাবনা তাই অকল্পনীয়। শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ভাদুরিয়া মডেল স্কুল নবাব গন্জ, দিনাজপুর সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম পরিচালনা করে আসছে। একবিংশ শতাব্দীতে এসেও শিক্ষা-দীক্ষায় পশ্চাতপদতার কারণে এ অঞ্চলের লোকজন এখনও অনেক পিছিয়ে। তাই অনেকটা দায়বদ্ধতা থেকে আধুনিক বিশ্বের সাথে সঙ্গতি রেখে বাস্তবতার নিরিখে এতদাঞ্চলের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে “স্কুল অব মডার্ন সায়েন্স”, নবাবগন্জ, দিনাজপুর। পরবর্তীতে ২০২২ সালে ১৭ সেপ্টেম্বর স্কুলটির নাম পরিবর্তন করে “ভাদুরিয়া মডেল স্কুল” নামকরণ করা হয়। শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত ও সৎ এবং কর্মক্ষেত্রে নিবেদিত প্রাণ আত্নাপ্রতায়ী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ । শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানটি একাডেমিক, ক্রীড়া ও সহশিক্ষার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। ছাত্র-ছাত্রীদের মাঝে নেতৃত্বের গুনাবলী বিকাশের জন্য তাদের নির্ধারিত পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম সুপরিকল্পিতভাবে পরিচালিত হয় ।
“শিক্ষাই জাতির মেরুদন্ড”- এ ধ্রব সত্যকে অন্তরে ধারণ করে অত্র অঞ্চলের মানুষ যেন বিশ্বের বুকে মাথা উচু করে দ্বারাতে পারে এ আমার দৃঢ় প্রত্যয়। যে জাতি যত শিক্ষার আলোতে অলোকিত হয়েছে, প্রথিবীতে আজ তারাই তত উন্নত, সমৃদ্ধ ও সম্মানিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব প্রধান করবে। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত ও আলোকিত করা হলে তারা দেশের আদর্শ। আমাদের সততা, আন্তরিক প্রচেষ্টা, সুনিপন পাঠদান পদ্ধতি ও প্রদত্ত ওয়াদা মোতাবেক শ্রম – সাধনা সর্বোপরি আল্লাহর রহমত আমাদেরকে পৌছে দিবে সাফল্যের দ্বার প্রান্তে। পরিশেষে সকল শিক্ষার্থী,শুভাকাঙ্খী ও সম্মানিত অভিভাবকসহ সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
প্রতিষ্ঠাতা ও পরিচালক
মোঃ রুহুল আমিন ( এমএসসি – রসায়ন)
মোবাইল : ০১৭১১৪১৪২৩০

গুগল ম্যাপ

ভাদুরিয়া মডেল স্কুল এন্ড কলেজ © All rights reserved ঠিকানাঃ ভাদুরিয়া বাজার, নবাবগঞ্জ, দিনাজপুর মোবাইলঃ +880 1711-414230
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: বিডি আই টি হোম